ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ছেলে সন্তানের নাম জানালেন নাসির

ছেলে সন্তানের নাম জানালেন নাসির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৫:২৭ | আপডেট: ১১ মে ২০২২ | ০৫:৪৫

ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।  গত ৮ এপ্রিল নাসির-তামিমা দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। এবার শিশু পুত্রের নাম জানালেন নাসির।

ঢাকা প্রিমিয়ার লীগের ব্যস্ততার কারণে প্রথম সন্তানের খবরটি বিলম্বে প্রকাশ করেছেন নাসির। তিনি জানিয়েছেন, তার ছেলের নাম আব্দ মানাফ। কাউকে জানানো হয়নি এতদিন। স্ত্রী-সন্তান উভয়ই সুস্থ আছেন বলে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।

গত কয়েকবছর ক্রিকেট মাঠের চেয়ে বাইরের খবরেই সবচেয়ে বেশি শিরোনামে নাসির। এক সময় জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ দিন ধরে জাতীয় দলে অনিয়মিত। মাঝে বিপিএল গেলেও খেলতে পারেননি। এবার ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।

আরও পড়ুন

×