ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

'ক্রিকেট'ও খেলেন বেয়ার গ্রিলস

'ক্রিকেট'ও খেলেন বেয়ার গ্রিলস
×

জো রুটের সঙ্গে বেয়ার গ্রিলস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২২ | ২৩:৩৮ | আপডেট: ০৮ জুন ২০২২ | ২৩:৩৮

বেয়ার গ্রিলস; একাধারে চিফ স্কাউট, অভিযাত্রী, লেখক কিংবা প্রেরণাদায়ক বক্তা। যদিও তাঁর এসব পরিচয় বললে অনেকেই চিনতে ভুল করতে পারেন। তবে একটা দিকের কথা বললে ঠিকই সবার মনে পড়বে এই গ্রিলস কোন গ্রিলস। 

হ্যাঁ, ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'র অসাধারণ এক উপস্থাপক ও সাহসী অভিযাত্রী এই গ্রিলস। যে কিনা ভয়ংকর, দুর্ধর্ষ আর দুঃসাহসী সব অভিযাত্রায় রোমাঞ্চকর ভঙ্গির উপস্থাপনার সঙ্গে দর্শকদের অবাক করে দেন বিভিন্ন পোকামাকড় খেয়ে। 

সেই গ্রিলসের হাতে এবার ক্রিকেট ব্যাট। গ্রিলসের ফেসবুকে রুটের সঙ্গে ছবিটি দেখে কেউ কেউ কমেন্ট করেছেন- তিনি শুধু ক্রিকেট (এক ধরনের পোকা) খান না, ক্রিকেট খেলেনও। মূলত সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রাউসের ফাউন্ডেশনের জন্য দুই দলে ভাগ হয়ে সম্প্রতি একটি ক্রিকেট ম্যাচে অংশ নেন তিনি।

আরও পড়ুন

×