ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ইনজুরি শঙ্কায় রিজওয়ান, রিপোর্টের অপেক্ষা

ইনজুরি শঙ্কায় রিজওয়ান, রিপোর্টের অপেক্ষা
×

মোহাম্মদ রিজওয়ান। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:২৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৩৪

ভারতের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। দলটির জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ান। ইনজুরি শঙ্কা নিয়ে ৫১ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। 

পাকিস্তানের জয়ের ওই নায়ক রিজওয়ান ইনজুরি শঙ্কায় পড়েছেন। ভারতের ব্যাটিংয়ের সময় মোহাম্মদ হাসনাইনের করা ডেলিভারি গ্লাভস বন্দি করতে গিয়ে সাইড স্ট্রেইন ইনজুরির শঙ্কায় পড়েছেন তিনি। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে রিজওয়ানের ডানপায়ে একটি এমআরআই করানো হবে। ওই পরীক্ষার রিপোর্ট হাতে পেলে তার ইনজুরির অবস্থা বুঝতে পারবে পিসিবির মেডিকেল টিম। তবে ওই ইনজুরি বড় কিছু নয় বলেও মনে করা হচ্ছে। 

এশিয়া কাপে অংশ নেওয়া পাকিস্তান দল এরই মধ্যে ইনজুরিতে জর্জরিত হয়ে পড়েছে। পেসার মোহাম্মদ ওয়াসিম ইনজুরিতে ছিটকে গেছেন। ভারতের বিপক্ষে ইনজুরিতে খেলতে পারননি শাহনেওয়াজ দাহানি। ইনজুরিতে দলে রাখা হয়নি শাহিন আফ্রিদিকে। এবার রিজওয়ানের রিপোর্টে খারাপ কিছু আসলে বড় বিপদে পড়বে পাকিস্তান।

আরও পড়ুন

×