ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ওমানে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

ওমানে পৌঁছেছে বাংলাদেশ হকি দল
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ১৫:৫৭ | আপডেট: ১৮ মে ২০২৩ | ১৫:৫৭

ওমানের সালালাহ শহরে আগামী ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের দশম আসর। ১০ জাতির এই টুর্নামেন্ট খেলতে ওমানে এখন বাংলাদেশ জুনিয়র হকি দল।

১৭ মে মধ্যরাতে ভারতের হরিয়ানা থেকে রওনা দেন মামুন উর রশিদের শিষ্যরা। সেখান থেকে বৃহস্পতিবার ওমানের উদ্দেশে ভারত ছাড়ে আর দুপুরেই ওমানে পা রাখেন তারা। দীর্ঘ ভ্রমণেও ক্লান্তির ছাপ ছিল না খেলোয়াড়দের। ওমানে চনমনেই আছেন প্রিন্স, জাহিদরা। 

দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন বলেন, 'আমরা সবাই সুস্থ আছি। ভালো আছি। ওমানের মাস্কটে আছি। রাতে সালালাহ পৌঁছে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

আরও পড়ুন

×