ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ
হাসান মাহমুদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১২:০৮ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ১৩:১৭
জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। সেই জ্বরও কিছুটা কমেছে। তবে শারীরিক অবস্থা বুঝতে তার রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিকভাবে ডানহাতি এই পেসার কিছুটা দুর্বল অনুভব করলেও তার অবস্থা ভালো বলে জানানো হয়েছে। তার প্লাটিলেট স্বাভাবিকের কাছাকাছি আছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। তবে জ্বর থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি হাসান মাহমুদ।
২৩ বছর বয়সী পেসার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এখন পর্যন্ত ওয়ানডেতে ২০টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন। বাংলাদেশ দলের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনায় ভালোভাবেই আছেন তিনি।
- বিষয় :
- হাসান মাহমুদ
- ডেঙ্গু
- বিসিবি