ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টাইমস স্কয়ারে নাসির-তামিমার 'কোয়ালিটি টাইম'

টাইমস স্কয়ারে নাসির-তামিমার 'কোয়ালিটি টাইম'
×

কালো রঙের পোশাকে নাসির-তামিমা দম্পতি। ছবি- ফেসবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৩:০৩ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১৪:৫৩

স্ত্রী তামিমা সুলতানাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন টাইগার ক্রিকেটার নাসির হোসেন। ম্যানহাটানের টাইমস স্কয়ারের রাস্তায় স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে নাসির লিখেছেন 'স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ মাই বিউটিফুল ওয়াইফ।' 

কালো রঙের পোশাকে নাসির-তামিমা দম্পতি। ছবি -ফেসবুক

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। সর্বশেষ দেশের হয়ে খেলেছেন ২০১৮ সালে। এরপর আর খেলার সুযোগ পাননি। পারফরম্যান্স করেও জাতীয় দলের রাডারে নেই তিনি।

ফুরফুরে মেজাজে নাসির-তামিমা দম্পতি। ছবি - ফেসবুক

গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ফর্মে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। এরপর বেশ কয়েকটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি।

রোমান্টিক নাসির-তামিমা। ছবি- ফেসবুক

জাতীয় দলে ডাক না পেয়ে অনেকটা অভিমান করেই যুক্তরাষ্ট্রে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ডানহাতি অলরাউন্ডার। যেখানে যুক্তরাষ্ট্রের ইউনিটি কাপ ২০২৩ এ আটলান্টা ফায়ারের হয়ে খেলেছেন নাসির।

কালো রঙের পোশাকে তামিমা। ছবি- ফেসবুক

ধারণা করা হচ্ছে, নাসির হোসেনও যুক্তরাষ্ট্রে ঘরবসতি গড়তে চলেছেন।

ম্যানহাটানের ঝলমলে রাস্তায় নাসির-তামিমা। ছবি- ফেসবুক

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস মাস্টার্স টি-টেন টুর্নামেন্টে আটলান্টা রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন নাসির। যেখানে তার বাংলাদেশি সতীর্থ হিসেবে থাকবেন জুনাইদ সিদ্দিকী, ফরহাদ রেজা, ইলিয়াস সানী ও কামরুল ইসলাম রাব্বি। এছাড়া আটলান্টার হয়ে খেলবেন রবিন উথাপ্পা, ডুয়াইন স্মিথ, লেন্ডল সিমন্স ও ডেভিড হাসির মত তারকা ক্রিকেটাররা।

আরও পড়ুন

×