ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভয়ংকর ট্যাকলে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন সিমিওনের ছেলে

ভয়ংকর ট্যাকলে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন সিমিওনের ছেলে
×

ডিয়াগো সিমিওনের ছেলে জিওলিয়ানো সিমিওনে। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৮:৪৫ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ০৯:৩৭

অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়াগো সিমিওনের ছেলে জিওলিয়ানো সিমিওনে বড় এক ইনজুরির শিকার হয়েছেন। স্প্যানিশ ক্লাব আলাভেজে খেলা ২০ বছর বয়সী এই স্ট্রাইকার ভয়ংকর ট্যাকলের শিকার হয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন। 

বার্গোস এফসির বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষের ট্যাকলের শিকার হয়ে ব্যথায় কাতর হয়ে পড়েন তিনি। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারছিলেন না। সতীর্থরা মেডিকেল টিমকে ডাকলে তারা ধরে মাঠের বাইরে নিয়ে যান। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। 

জিওলিয়ানো বাঁ-পায়ের হাঁটু ও গোড়ালির ইনজুরিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তার হাঁটুর নিচে রক্তও দেখা যায়। তবে ইনজুরি নিয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, মৌসুমের বড় একটা অংশ মিস করতে পারেন এই ফরোয়ার্ড।  

কদিন আগে ভয়ংকর ইনজুরির শিকার হয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। কোপা লিবার্তোদোসের ম্যাচে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর অনিচ্ছাকৃত ট্যাকলের শিকার হন তিনি। তার হাঁটুর লিগামেন্ট পুরোপুরি ছাড়িয়ে গেছে। এক বছর মাঠের বাইরে থাকতে হবে সানচেজের। পূর্বের মতো করে খেলতে পারবেন কিনা তাও অনিশ্চিত।

আরও পড়ুন

×