ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হ্যালন্ডের ডাবলে দাপটে মৌসুম শুরু ম্যানসিটির

হ্যালন্ডের ডাবলে দাপটে মৌসুম শুরু ম্যানসিটির
×

বার্নলির বিপক্ষে জোড়া গোল করেছেন হ্যালন্ড। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৩:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৯:১৩

নতুন লিগ মৌসুম দুর্দান্তভাবে শুরু করেছে গত মৌসুমের ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি। লিগের প্রথম ম্যাচে বার্নলির মাঠ থেকে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। 

মৌসুমের শুরুর ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছেন দলটির স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। জোড়া গোল করে বুঝিয়ে দিয়েছেন মৌসুম নতুন হলেও তিনি আছেন পুরনো ছন্দে। অন্য গোলটি করেছেন মিডফিল্ডার রদ্রি। 

ম্যাচের ৪ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন নরওয়েজিয়ান নাম্বার নাইন হ্যালন্ড। তাকে গোল করান স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ৩৬ মিনিটে লিড ২-০ করে দেন এই স্ট্রাইকার। তার এই গোলটির কারিগর আরেক স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। 

এরপর ম্যাচের ৭৫ মিনিটে রদ্রি গোল করে দলকে বড় জয় এনে দেন। সিটিজেন কোচ গার্দিওলা এই ম্যাচে কিছুটা ‘ট্রিকি’ একাদশ বেছে নেন। আলভারেজকে তিনি খেলিয়েছেন নাম্বার টেন পজিশনে। বেনার্ড সিলভা ও ফিল ফোডেন ছিলেন দুই উইঙ্গে। গত মৌসুমে ফুল ব্যাকে খেলা নাথান একে ও ম্যানুয়েল আকাঞ্জিকে খেলিয়েছেন সেন্ট্রাল ব্যাকে। বদলি হিসেবে অভিষেক হয়েছে জোসকো গাভারডিওলের।

আরও পড়ুন

×