ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিব-লিটন ব্যর্থ, গলের রান ১৪৬

সাকিব-লিটন ব্যর্থ, গলের রান ১৪৬
×

লিটন দাস ও সাকিব আল হাসান। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১১:৩৮

ডাম্বুলা আওরার বিপক্ষে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। তবে গলের ২৪ বছর বয়সী লঙ্কান ওপেনার লাসিথ ক্রুসপুলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। 

তার ওই ইনিংসে ভর করে সরাসরি ফাইনালে চলে যাওয়ার লড়াইয়ে গল টাইটান্স নির্ধারিত ২০ ওভারের শেষ বলে ১৪৬ রান তুলে অলআউট হয়েছে। 

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গলের ওপেনার ভানুকা রাজাপাকসে শূন্য করে ফিরে যান। তিনে নামা লিটন দাস আউট হন ৭ বলে এক চারে ৮ রান করে। 

চারে নামেন সাকিব আল হাসান। তিনি ক্রুসপুলের সঙ্গে ৫১ রানের জুটি দেন। দলকে বিপদ থেকে উদ্ধার করেন। ভালো শুরুও করেন তিন ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বভার পাওয়া সাকিব। কিন্তু ফিরে যান ১৭ বলে তিন চারের শটে ১৯ রান করে। 

পরের ব্যাটাররাও ঠিক সুবিধা করতে পারেননি। দলটির হয়ে লাহিরু সামারাকুন ১৫ রান করে আউট হন। ক্রুসপুলে তার ৮০ রানের ইনিংস খেলেন ৬১ বলে সাতটি চারের শটে। কোন ছক্কা মারেননি তিনি।

ডাম্বুলার হয়ে অজি বাঁ-হাতি পেসার হেইডেন খের ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। আফগান তরুণ লেগ স্পিনার নূর আহমেদ ৪ ওভারে ২৭ রান খরচ করে ২ উইকেট পান। এছাড়া বিনোরা ফার্নান্দো, হাসান আলী ও ধনাঞ্জয়া ডি সিলভা নেন একটি করে উইকেট।

আরও পড়ুন

×