ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে পদকের সম্ভাবনা বাংলাদেশের

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডিতে পদকের সম্ভাবনা বাংলাদেশের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৪

এশিয়ান গেমসের কাবাডিতে দারুণ লড়াইয়ের পর চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-২০ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রেখে শেষ পর্যন্ত এক পয়েন্টের জয় তুলে নেয়।

দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষেও জয় পেল বাংলাদেশ। ফলে গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে দুটি জয় নিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ। 

১০ দলের পুরুষ কাবাডিতে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে জয় পেলে পদক নিশ্চিত হবে, কারণ কাবাডিতে হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পাবে। 

আরও পড়ুন

×