ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দুই পাকেই লুটিয়ে পড়েন সোহাগ গাজী

দুই পাকেই লুটিয়ে পড়েন সোহাগ গাজী
×

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৪

সোহাগ গাজী ফিটনেস নিয়ে প্রতিবছর আলোচনায় থাকেন। এবারও ব্যতিক্রম নয়। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার ছাড়পত্র পেতে ফিটনেস পরীক্ষা দেন তিনি। গতকাল মঙ্গলবারের সে পরীক্ষায় পাস করতে পারেননি বরিশাল বিভাগের এ অফ স্পিনার। 

ঢাকা জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়ে অংশ নিয়ে অর্ধেক পথও পাড়ি দেওয়া হয়নি তাঁর। ৮০০ মিটার শেষ করার আগেই ট্র্যাকে লুটিয়ে পড়েন তিনি। সিলেটের তৌফিক খান তুষারও ফেল করেছেন বলে জানা গেছে। তিনি ১৬০০ মিটার সম্পন্ন করতে সময় নিয়েছেন সাড়ে আট মিনিট। 

ফেল করার তালিকায় রয়েছেন অখ্যাত আরও কয়েকজন ক্রিকেটার। এনসিএল প্রথম ও দ্বিতীয় একাদশে খেলতে হলে ফিটনেস পাস করতে হবে ক্রিকেটারদের। গাজীরা আরও দুবার ফিটনেস টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। ১০ দিন পর দ্বিতীয় আর ২০ দিন পর তৃতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। 

গতকাল ফিটনেস টেস্ট হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ক্রিকেটারদের। প্রথম দিন ১৮৩ জন ক্রিকেটার টেস্টে অংশগ্রহণ করেছেন। আজ রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন সকাল সাড়ে ৬টা থেকে। ১৮০ জন ক্রিকেটার টেস্টে অংশগ্রহণ করতে পারেন বলে জানান বিসিবি ট্রেনাররা।

আরও পড়ুন

×