ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছবিতে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির গল্প

ছবিতে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সির গল্প
×

ছবি- অ্যাডিডাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৬

ছবি- অ্যাডিডাস

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে প্রস্তুতিও তাই বিশেষ। আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা এই মহাতারকার। মেসিকে ঘিরে সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অ্যাডিডাস উন্মোচন করেছে বিশেষ ম্যাচ জার্সি।

ছবি- অ্যাডিডাস

জার্সিটির নকশায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা স্ট্রাইপের সঙ্গে যুক্ত হয়েছে সোনালি রঙের বিশেষ অলংকরণ। আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সোল দে মায়ো’ বা ‘মে সূর্য’-এর নকশাও এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

ছবি- অ্যাডিডাস

সবচেয়ে নজরকাড়া বিষয় জার্সির পেছনে। সেখানে সোনালি রঙে লেখা হয়েছে ‘MESSI’ এবং তার ঐতিহাসিক ১০ নম্বর। ঘাড়ের পেছনেও সূর্য আকৃতির নকশার মধ্যে জলপাই পাতায় ঘেরা ১০ নম্বর রাখা হয়েছে।

ছবি- অ্যাডিডাস

সাধারণ আর্জেন্টিনা জার্সির চেয়ে আরেকটি জায়গায় রয়েছে বড় পরিবর্তন। বুকে অ্যাডিডাসের প্রচলিত লোগোর বদলে রাখা হয়েছে মেসির নিজস্ব স্বাক্ষর ‘M’ লোগো। সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতীকের সঙ্গে রয়েছে সোনালি অলংকরণ।

ছবি- অ্যাডিডাস

মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটির ঝলক দেখিয়ে লিখেছেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম।’ অর্থাৎ, একটি শেষ ম্যাচ, সারা জীবনের জন্য একটি জার্সি।

ছবি- অ্যাডিডাস

এই বিশেষ জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচটিতে সাদা ও সোনালি রঙের বিশেষ বুটও পরবেন মেসি।

ছবি- অ্যাডিডাস

শুধু ম্যাচ জার্সিই নয়, মেসি ও আর্জেন্টিনাকে ঘিরে আরও একটি বিশেষ সংগ্রহ প্রকাশ করেছে অ্যাডিডাস। এতে রয়েছে ম্যাচের আগে পরার পোশাক, ক্যাজুয়াল পোশাক, শর্টস ও মোজা।

ছবি- অ্যাডিডাস

বেনিনের বিপক্ষে ম্যাচটি হলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম উপস্থিতি হবে। জাতীয় দলের হয়ে তার নামের পাশে রয়েছে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্ট। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন তিনি।

ছবি- অ্যাডিডাস

ছবি- অ্যাডিডাস

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রিও এরই মধ্যে শেষ হয়ে গেছে। বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যেই মনুমেন্তাল স্টেডিয়ামের প্রায় ৮৫ হাজার টিকিট শেষ হয়ে যায়। সব মিলিয়ে ৬ অক্টোবরের রাতটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে স্মরণীয় করে রাখতে প্রস্তুত আর্জেন্টিনা।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×