আরও এক হাজার পর্নো সাইট বন্ধের নির্দেশ
×
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ০৭:২৯
বাংলাদেশ থেকে দেখা যায় এমন আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
বৃহস্পতিবার বিটিআরসি দেশের সবগুলো আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়েছে।
বিটিআরসির নির্দেশনা পেয়ে আইআইজিগুলো এরই মধ্যে পর্নো সাইট বন্ধ করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।
এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দেয়।
- বিষয় :
- পর্নো সাইট
- বিটিআরসি