ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাড়তি চার্জ ক্ষতির কারণ

বাড়তি চার্জ ক্ষতির কারণ
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

কদিন থেকে বেশ গরম আবহ চলছে। অনেকে ফোন চার্জ করার সময় নিজের অজান্তে কিছু বিষয়ে বিভ্রান্ত হন। ফলে অতিরিক্ত গরমে পুরোনো ফোনের চার্জার ফুলে যেতে পারে। আর তাতে ভেতরের সার্কিট গলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে ঘটতে পারে যে কোনো ধরনের বিপত্তি। স্মার্টফোনের জন্য সব সময় গুণগত মান বা ভালো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করতে হবে। সাশ্রয়ী বা অপরিচিত মানের চার্জারে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনি বাড়তি গরম হওয়ার শঙ্কা প্রবল। তাই যে ফোনটি ব্যবহার করছেন, চেষ্টা করবেন ওই ব্র্যান্ডের নিজস্ব চার্জার ব্যবহার করতে। এতে ফোনে কোনো রকম বাড়তি উত্তাপ ছড়াবে না। অতিরিক্ত তাপমাত্রায় ফোন শাটডাউন হতে যেতে পারে। ফলে ফোন নিজে থেকেই স্বয়ংক্রিয় রিস্টার্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কয়েকবার এমনটি ঘটতে পারে। 
চার্জারে যদি কোনো রকম সমস্যা দৃশ্যমান হয়, যেমন– আলগা কানেকশন, প্লাগে ফাটল বা তার ফেটে যাওয়া, তাহলে দ্রুত ও প্রথমে তা ঠিক করতে হবে। শেষমেশ চার্জার অতিরিক্ত গরম হয়ে ডিভাইসের ভেতরের সার্কিট পুড়ে যেতে পারে। এমনটি ঘটছে হরদম। তাপমাত্রা বেশি থাকলে আর শীতাতপ নিয়ন্ত্রণ বাইরে থাকলে নিশ্চিতভাবে চার্জের সময় হ্যান্ডসেটে বাড়তি গরম অনুভূত হবে। শতভাগ চার্জ হওয়ার আগেই চার্জার থেকে ডিভাইসকে আলাদা করতে হবে। অনেক সময় ফোন চার্জ হওয়ার পরও বেখেয়ালে চার্জারটি প্লাগ-ইন রয়ে যায়। যদি এমন অভ্যাস থাকে, তবে এখনই নজরদারি বাড়াতে হবে। পুরোনো ফোনে শতভাগ চার্জ হওয়ার আগেই চার্জার আনপ্লাগ করতে হবে। ফলে ফোনে বাড়তি উত্তাপ ছড়াবে না।

আরও পড়ুন

×