ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দ্য বিজ হাইব্রিড

অ্যাওয়ার্ড বিজয়ী রাইজআপ সিইও

অ্যাওয়ার্ড বিজয়ী রাইজআপ সিইও
×

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১৮:০০

মর্যাদাপূর্ণ পুরস্কার দ্য বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড জিতেছেন রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক। প্রযুক্তি খাতের বিকাশে বিশেষ নেতৃত্বের জন্য তাঁকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসেস (ওয়ার্ল্ডকব)।

প্রতিবছর বিভিন্ন দেশে দ্য বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজক হয় ওয়ার্ল্ডকব, যা উদযাপনে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়িক নেতাদের আমন্ত্রণ জানানো হয়। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের হিউস্টনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্বে ব্যবসায়িক শ্রেষ্ঠত্বের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিগুলোর একটি দ্য বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড। প্রতিটি দেশের শ্রেষ্ঠ কোম্পানি এবং উদ্যোক্তাদের পুরস্কারটি প্রদান করে থাকে ওয়ার্ল্ডকব।

ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের অ্যাওয়ার্ড নমিনেশন টিম জানায়, ব্যবসায়ে ধারাবাহিকভাবে নেতৃত্ব দেওয়ায় এরশাদুল হককে দ্য বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড প্রদান করেছে ওয়ার্ল্ডকব।

পুরস্কার বিজয়ী এরশাদুল হক বলেন, বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড গর্বের। এমন স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো রাইজআপ ল্যাবসের কর্মীদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফসল। দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও আমাদের কাজকে এখন উৎসাহিত করা হচ্ছে। তাই আইটি শিল্পে ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছি।

চলতি বছর ওয়ার্ল্ডকব থেকে দ্য বিজ হাইব্রিড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইটি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। ধারাবাহিকভাবে ব্যবসায়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করায় এই পুরস্কার জিতে নেয় প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন

×