ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সার্কেল টু সার্চে অনুবাদ

সার্কেল টু সার্চে অনুবাদ
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

ইতোমধ্যে গুগলের সার্কেল টু সার্চ ফিচারের খবর বেশ সাড়া ফেলেছে। স্ক্রিনের যে কোনো বিষয়বস্তুকে ঘিরে সার্কেল তৈরি করলে ঝটপট তা নিয়ে তথ্য দৃশ্যমান হয়। এর মধ্যেই রয়েছে সার্কেল টু ট্রান্সলেশন ফিচার। এটি দিয়ে অপরিচিত ভাষায় দেখা যে কোনো কিছুকেই প্রয়োজনে নিজের পছন্দের ভাষায় অনুবাদ করে নেওয়া যায়। এর আগে
প্রতিটি সার্কেলের জন্য এ ক্ষেত্রে আলাদা করে অনুবাদ করার অপশনে ক্লিক করতে হতো। এবার এই ফিচারে যুক্ত হচ্ছে আরেকটি দারুণ আপডেট। এতে অনবরত স্ক্রল করলে 
নিজে থেকেই অন্য ভাষার কনটেন্ট অনুবাদ হয়ে যাবে, যেমনটা চাওয়া হবে।
ঠিক এ কারণেই ডিভাইসের সার্কেল টু সার্চ সক্রিয় করে ট্রান্সলেট অপশনে সঠিক নির্দেশনা দিতে হবে। তবেই মিলবে স্ক্রল টু ট্রান্সলেট অপশন। এ অংশে ক্লিক করলে ভাষান্তরের অনুবাদ করার ঝামেলা থেকে পাওয়া যাবে সহজ সমাধান। এর অর্থ কোনো ওয়েবপেজ বা সোশ্যাল মিডিয়ার পোস্টে একের পর এক বিদেশি ভাষার লেখা থাকলে প্রতিবার আলাদা করে সার্কেল তৈরি করে অনুবাদ করতে হবে না। স্ক্রল করার 
মাত্রই অনুবাদ হয়ে যাবে সেই কনটেন্ট। সংস্থাটি এই ফিচার 
নিয়ে এসব তথ্য দিয়েছে। 
কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড আপডেটের সঙ্গে এই পরিষেবা পাওয়া যাবে। অন্য ভাষার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট পড়ার ক্ষেত্রে এই ফিচার হবে বেশ সহায়ক।

আরও পড়ুন

×