ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপে পাসকি পরিষেবা

অ্যাপে পাসকি পরিষেবা
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে পাসকিজ ফিচার কাজ করে। এর মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত হয়। ইমো ব্যবহারে স্বাচ্ছন্দ্যে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুবিধা দেয়। 
পাসওয়ার্ড ছাড়াই এই ফিচার দিয়ে অ্যাপে লগইন করা যাবে। বায়োমেট্রিক সুবিধা, যেমন– ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা পিন ব্যবহারে অ্যাকাউন্ট আনলক করা যাবে। সহজ, দ্রুত 
আর সুরক্ষিত পদ্ধতিতে এই অ্যাপ ব্যবহারে নিরবচ্ছিন্ন অথেন্টিকেশনে নতুন মানদণ্ড নিশ্চিত করে এই ফিচার।
ইমোতে লগইন করার সময় উল্লিখিত ফিচারে অনেকে তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন। অন্য কেউ অ্যাপে লগইন পরিষেবা জানতে পারবে না, যা নিশ্চিত করবে গোপনীয়তা। অন্যদিকে লগইন প্রক্রিয়াকে করে তুলবে সহজ। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামে অনেকে পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। এই প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহারে পরিচয় নিশ্চিত করা হয়। সুরক্ষার উদ্বেগ কমাতে বিশেষ সেবা দেবে এটি। এই ফিচারে লগইন প্রক্রিয়া হবে ঝামেলাহীন। এতে লগইনে 
সেকেন্ডারি অথেন্টিকেশনের শর্ত দূর হয়েছে। নিরবচ্ছিন্ন যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এখন থেকে আর পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না অথবা দেশের বাইরে এসএমএস কোড পাওয়া 
নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
 

আরও পড়ুন

×