অপেক্ষায় তৌসিফ ও মিতু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮ | ০৭:৫২ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ | ০৮:০২
পড়াশোনায় ভালো তনয়। বরাবরই ক্লাসে ফার্স্ট সে। কিন্তু পড়াশুনা চুকে যায় তার। হয়ে পড়েন এক ঘরে। বাবা মায়ের আক্ষেপ ও আফসোস হলেও কিছু্ই করতে পারেন না তারা। একটি দুর্ঘটনা তনয়ের জীবনটা এলোমেলো করে দেয়।
কী ঘটনা সেটি? বান্ধবী মীরার মৃত্যু। এ মৃত্যুই তার জীবনের সব কিছু এলোমেলো করে দেয়। এমন একটি সময় তনয়ের মায়ের এক আত্নীয় নীলা আসে তাদের বাসায়। আমেরিকা থাকে, সব দিক থেকেই আধুনিক। সে খুঁজে পায় তনয়ের এই নীরবতার কারণ। আর চেষ্টায় থাকে তনয়কে কি করে আবার আগের রুপে ফেরানো যায়। নীলা চলে যায় এক সময়। আর তনয় আবারো খুঁজে পেতে থাকে নিজেকে। আর অপেক্ষায় থাকে। নীলা কি আসবে ফিরে, একজন বন্ধু হিসেবেই!
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘অপেক্ষা’। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী। নাটকটিতে 'প্রেম আমার' শিরোনামের একটি গান রয়েছে। সুসমিতা বিশ্বাসের লেখায় সুর-সঙ্গীত করেছেন এন জে নয়ন। গেয়েছেন সুমী ও নয়ন।
আর নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জাহারা মিতু, মিলি বাশর ও খায়রুল বাশারসহ আরও অনেকে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
- বিষয় :
- তৌসিফ
- জাহারা মিতু
- তানজিন তিশা
- বিনোদন