চূড়ান্ত পর্বে চাঁদপুরের আল আমিন স্কুল
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে শুক্রবার ঢাকা-১ বিভাগীয় প্রতিযোগিতায় বিজয়ী বিতার্কিকরা-সমকাল
করোনার ভয়কে জয় করে গত মাসেই শুরু হয়েছে 'বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১'। আগামী মাসে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় স্কুল পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। গতকাল শুক্রবার বিভাগীয় পর্যায়ে জয়ী হয়ে তাতে জায়গা করে নিয়েছে চাঁদপুরের আল আমিন স্কুল ও কলেজ।
রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে গতকাল ছুটির দিনে ঢাকা-১ বিভাগীয় প্রতিযোগিতায় দিনভর যুক্তির লড়াই করে নিজ নিজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসা আটটি স্কুলের বিতার্কিকরা। বিভাগীয় পর্যায়ের ফাইনালে 'তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে' শীর্ষক বিতর্কে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় চাঁদপুরের খুদে তার্কিকরা। সেরা তার্কিক নির্বাচিত হয় মানিকগঞ্জের হুমায়ুন কবির।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) পৃষ্ঠপোষকতায় এবং সমকালের সুহৃদ সমাবেশের আয়োজনে আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান বিতর্ক উৎসব। এবারের উৎসবে বিশেষ সহযোগী সাধারণ জ্ঞানবিষয়ক সাময়িকী 'কারেন্ট অ্যাফেয়ার্স'। এবারের উৎসবে সারাদেশের ৫২০টি বিদ্যালয় অংশ নিয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা-১ বিভাগীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন চাঁ?দপুরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ডা. মো. শাহাদাৎ হোসেন সিকদার। সভাপতিত্ব করেন সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। স্বাগত বক্তৃতা করেন সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ। সঞ্চালনা করেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক হাসান জাকির। কথা বলেন বিতর্ক বিচারক মাজেদ আজাদ।
সাজ্জাদুর রহমান চৌধুরী বলেছেন, 'বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি'- এ বোধকে ছড়িয়ে দিতেই বিএফএফ ও সমকাল বিজ্ঞান বিতর্ক আয়োজন করছে। কুসংস্কারের অন্ধকার ছেড়ে দেশকে আলোর পথে নিয়ে যেতে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের বিজ্ঞানমনস্ক হতে হবে।
সবুজ ইউনুস বলেছেন, সমকাল নিজেকে শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ছড়িয়ে দিতে, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনা, মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সমকাল কাজ করছে। যুক্তিবাদী আধুনিক একটি সমাজ গঠনে বিজ্ঞান বিতর্কের আয়োজন করে আসছে।
বিভাগীয় পর্যায়ের বিতর্কে মুন্সীগঞ্জের এইচ কে উচ্চ বিশ্ববিদ্যালক হারিয়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের ইশান ইনস্টিটিউটকে হারিয়ে মাদারীপুরের রাজৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদীর এ কে এম হাইস্কুল অ্যান্ড হোমসের কাছে ওয়াকওভার পেয়ে চাঁদপুরের আল আমিন স্কুল অ্যান্ড কলেজ এবং শরীয়তপুরের আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়কে হারিয়ে গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে ইশান ইনস্টিটিউশনকে হারায় মানিকগঞ্জের ছেলেরা। গোপালগঞ্জকে হারায় চাঁদপুরের তার্কিকরা।
বিতর্ক প্রতিযোগিতার কয়েকটি অধিবেশনে সবুজ ইউনুস মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতী তার্কিকরা। তারা হলেন হাসান মাহমুদ সম্রাট, মো. নোমান, মনিকা ইয়াসমিন, শেখ মো. আরমান, জসীম উদ্দীন, নিশাত সুলতানা, মাজেদ আজাদ, রাফিয়া রহমান, মোশাররাত তাসমিয়া, ময়না আক্তার, শেখ শোয়াইব আহমেদ ও নাজিউল ইসলাম শোভন।
আজ শনিবার একইস্থানে ঢাকা-২ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগরের ১৪টি স্কুলের সঙ্গে নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলার চ্যাম্পিয়ন দল অংশ নেবে। আঞ্চলিক প্রতিযোগিতায় জয়ীরা উত্তীর্ণ হবে চূড়ান্ত আসরে। আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাজ্জাদুর রহমান চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক মো. ফাইজ হোসাইন।