সিলেটে চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা বালিকা, ময়মনসিংহে মামুন স্মৃতি বিদ্যালয়
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের সঙ্গে অতিথিরা- সমকাল
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১-এর সিলেট অঞ্চল পর্বে শ্রেষ্ঠ হয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুরের মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়। এর মধ্য দিয়ে এই বিতর্ক উৎসবের অঞ্চল পর্বের প্রতিযোগিতা শেষ হয়েছে।
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বিএফএফের সহযোগিতায় 'বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি' স্লোগানে গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ বিতর্ক উৎসব। বিজ্ঞান বিতর্কের সবচেয়ে বড় এ আসরে এবার অংশ নিয়েছে ৬৪ জেলার ৫২০ স্কুল। এবারের আয়োজনে বিশেষ সহযোগী হিসেবে রয়েছে প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স।
শনিবার সিলেটের জিন্দাবাজারে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উৎসব হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা সালফিয়া তানহিয়াত নুজাইমা।
অঞ্চল পর্বে অংশ নেওয়া অন্য দলগুলো হলো- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল হাই স্কুল ও সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিলেট বিভাগীয় কো-কনভেনর, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নুর ই জান্নাত ও সোসাইটির অফিস সেক্রেটারি চৈতী দাস। মডারেটর ছিলেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।
চূড়ান্ত পর্ব শেষে সমকাল সিলেটের ব্যুরোপ্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রমা বিজয় সরকার। বিশেষ অতিথি ছিলেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম। স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বাপ্পা।
অন্যদিকে, ময়মনসিংহ অঞ্চল পর্বে রানার্সআপ হয়েছে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নাবিলা বিনতে জামান সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- কিশোরগঞ্জের দিলালপুর আবদুল করিম উচ্চ বিদ্যালয়, গাজীপুরের এইচএকে একাডেমি, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ন), শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মুঈন উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের কিশোরগঞ্জ অফিসের সাইফুল হক মোল্লা দুলু, গাজীপুর প্রতিনিধি ইজাজ আহ্মেদ মিলন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের সভাপতি মো. হারুনুর রশিদ প্রমুখ। সুহৃদ সমাবেশের ময়মনসিংহের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা ও ময়মনসিংহ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুজিবুর রহমান, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মুঈন উদ্দিন, ময়মনসিংহ ডিবেটিং সোসাইটির মহাসচিব আবুল বাশার, কো-চেয়ারম্যান সাহিদা সনি, বিতার্কিক ও বাংলাদেশ বেতারের উপস্থাপক সুদীপ রায় সুমন, ফ্লোরেন্স কলেজের প্রভাষক আলমাস হোসাইন। সময় নিয়ন্ত্রক ছিলেন সুহৃদ আরিফ আহমেদ ফকির, আবদুল্লাহ আল মোহাইমিনুল বন্ধন, জেনিম তাসনিম শেফা।