ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ে করতে প্রেমিকের টালবাহানা, কলেজছাত্রীর আত্মহত্যা

বিয়ে করতে প্রেমিকের টালবাহানা, কলেজছাত্রীর আত্মহত্যা
×

প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০১:১৬ | আপডেট: ০৪ মে ২০২২ | ০১:১৬

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ও বিয়ে করতে টালবাহানার জেরে দোলা খাতুল (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১১টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর মহল্লায় কলেজছাত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দোলা খাতুন ওই মহল্লার রেজাউল বেপারীর মেয়ে এবং কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম কলেজছাত্রীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় চার বছর পূর্বে দোলা খাতুনের সঙ্গে জেলার উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ গ্রামের এক ব্যক্তির পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পূর্বে এলাকার এক ছেলের সঙ্গে দোলার প্রেমের সম্পর্ক ছিল। এ দিকে বিয়ের পরও ওই প্রেমিকের সঙ্গে দোলার প্রেম চলছিল। এর জেরে দোলার সংসার টেকেনি। তাদের ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে দোলা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু প্রেমিক বিয়েতে টালবাহানা করতে থাকলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এর জেরে বুধবার সকাল ১১টার দিকে দোলা বাবার বাড়িতে নিজ ঘরে আড়ার সঙ্গে গালায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সব কিছু দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×