ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধকতা সত্ত্বেও জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধকতা সত্ত্বেও জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২২ | ০৫:৫৮ | আপডেট: ১০ জুন ২০২২ | ০৫:৫৮

নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, করোনার সময়ে দেশের প্রবৃদ্ধির হার সাফল্যজনক ছিল। অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেকে হা হুতাশ করেছিলেন। তবু আমরা চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আগামী অর্থবছরেও অর্জন করতে পারব।

মন্ত্রী বলেন, অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এরপরও আগামী বাজেটের জিডিপি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

শুক্রবার দুপুরে সিলেট সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্যতার হার এখন ২০ শতাংশে নেমে এসেছে। অতি দারিদ্রতার হার ১০ শতাংশ। আগামী কয়েকবছরের মধ্যে এ হার আরও নেমে আসবে। সরকারের প্রচেষ্টায় দেশের মানুষের অর্থনৈতিক কল্যাণের পাশাপাশি বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ।

আরও পড়ুন

×