ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ডোমারে বিশ্ব নদী দিবস পালিত 

ডোমারে বিশ্ব নদী দিবস পালিত 
×

ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০২:১২

‌‘বন নদী পানি নেই তো জীবন নেই’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় শেওটগাড়ী হাজীপাড়া গ্রামে দেওনাই নদীর ধারে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আহ্বায়ক ও জেলা নদী সুরক্ষা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ। 

সভায় বক্তব্য রাখেন, শালকী নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, দেওনাই চারালকাটা নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন সবুজ, সদস্য নুরুল ইসলাম, আব্দুল মজিদ, নুর আমিন, আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

আরও পড়ুন

×