ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাত বছর পর যুবলীগকর্মী হত্যার আসামি গ্রেপ্তার

সাত বছর পর যুবলীগকর্মী হত্যার আসামি গ্রেপ্তার
×

গ্রেপ্তার মো. ইউসুফ - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জুন ২০২২ | ০৬:৪৮ | আপডেট: ২৭ জুন ২০২২ | ০৭:২৪

চট্টগ্রামে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যাকাণ্ডের সাত বছর পর মো. ইউসুফ (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আসামি হলেন- রাউজান থানার পশ্চিম রাউজান গ্রামের প্রয়াত বজল আহম্মদ সওদাগরের ছেলে মো. ইউসুফ।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে যুবলীগ কর্মী শহীদুল আলমকে রাউজান থানার চারাবটতল এলাকায় মাইক্রোবাস থেকে নেমে সিনেমা স্টাইলে খুন করা হয়।

এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের হয়। ঘটনার পর এই হত্যাকাণ্ডের মূল হোতা আজিজ উদ্দিনসহ আসামিরা বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তারা দেশে ফিরে এসে আবারও এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।

গত ১১ জানুয়ারি আজিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব।

নূরুল আবছার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মো. ইউসুফকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন ইউসুফ। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×