ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
×

প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২০

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে রতন চন্দ্র শীল (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের অদূরে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড় রেলক্রসিং সংলগ্ন সামাদের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী শীলপাড়ার মৃত সুবল চন্দ্র শীলের ছেলে। সে পেশায় একজন নাপিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে রতন চন্দ্র শীল ইটভাটা থেকে দৌঁড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

×