ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা, গ্রেফতার ১

শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা, গ্রেফতার ১
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯ | ১৩:২৪ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ | ১৩:৩৯

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল উজ্জ্বলের বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

মোস্তফা কামাল অভিযোগ করেন, রোববার রাত ১১টার দিকে উপজেলার টেপির বাড়ি গ্রামে তার বাড়িতে আরিফুল ইসলাম নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ১০-১২ জন যুবক দরজা ভেঙে তার বসতঘরে ঢুকে হামলা চালায় এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটে বাধা দেওয়ায় তার মা আনোয়ারাকে পিটিয়ে মাটিতে ফেলে রাখে সন্ত্রাসীরা। লুটপাট শেষে ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলে তারা। এর আগে উজ্জ্বলের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও লুটপাট করে তারা।

খবর পেয়ে সোমবার সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল  বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন

×