ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে গলিত লোহা শরীরে পড়ে শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে গলিত লোহা শরীরে পড়ে শ্রমিকের মৃত্যু
×

ফাইল ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯ | ০৫:১৬ | আপডেট: ০৯ মার্চ ২০১৯ | ০৫:১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে রহিম স্টিল মিলে চুল্লির গলিত লোহা শরীরে পড়ে সুরুজ মোল্লা (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ মোল্লা মানিকগঞ্জের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি মিলের অপারেটর হিসাবে কমর্রত ছিলেন। কারখানার কোয়ার্টারে বসবাস করতের তিনি।

সোনারগাঁ থানার এসআই ছলিমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত রহিম স্টিল মিলে শনিবার ভোরে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় চুল্লির গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হয়ে সুরুজ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। 

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×