ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে পায়ে ড্রিল: মূল হোতা গ্রেফতার

চাঁদা না পেয়ে পায়ে ড্রিল: মূল হোতা গ্রেফতার
×

আহত আমজাদ হোসেন -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ | ১৪:৩৯ | আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ | ১৪:৪২

চট্টগ্রামে চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের দুই পায়ে ড্রিল করে দেওয়ার ঘটনার মূল হোতা জালাল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জালাল পাঁচলাইশ থানার পশ্চিম শমসেরপাড়ার ইসমাঈলের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গত ৪ এপ্রিল রাতে নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে আমজাদ হোসেন নামে এক যুবকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় পরদিন আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আমজাদের বাবা মো. আজিম।

আরও পড়ুন

×