ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার
×

উদ্ধারকৃত লক্ষ্মীপ্যাঁচা- সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:২৮

ঠাকুরগাঁওয়ে একটি হাসপাতালের ছাদ থেকে বিরল প্রজাতির পাঁচটি সাদা লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করা হয়েছে।

বুধবার সদর উপজেলার রহিমানপুর মায়মুনা মাতা শিশু হাসপাতালের ছাদ থেকে পাখিগুলোকে উদ্ধার করে হাসপাতালটির মার্কেটিং অফিসার শহিদুর রহমান। পরে তিনি ঠাকুরগাঁও বনবিভাগ কর্মকর্তাদের হাতে পাখি গুলোকে তুলে দেন।

ঠাকুরগাঁও বন কর্মকর্তা হরিপদ দেবনাথ সমকালকে জানান, উদ্ধারকৃত প্যাঁচা গুলোর বয়স দুই থেকে আড়াই মাস। প্রত্যেক বছরই বাবা পাখি ও মা পাখিরা লোকালয়ে এসে বাচ্চা জন্ম দিয়ে আবার গহীন জঙ্গলে চলে যায়। পরে বাচ্চাগুলো নিজেরাই বড় হয়ে উড়ে যায়। কখনও আবার ঝড়-বৃষ্টির কবলে পড়ে বা হিংস্র বিড়াল-কুকুরের আক্রমণে লক্ষ্মীপ্যাঁচার বাচ্চাগুলো মারা যায়।

আরও পড়ুন

×