ভাণ্ডারিয়ায় গৃহবধূর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গৃহবধু করোনা শনাক্ত হয়েছে। তিনি পৌরশহরের কাপুড়িয়া পট্টি খেয়াঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা। এ ঘটনায় বুধবার দুপুরে তার বাড়িটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আক্রান্তের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ মে ওই নারীর করোনা উপসর্গ দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমকে জানানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম মাধ্যমে ওই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার দুপুরে ওই গৃহবধূর করোনা পজিটিভ ফল আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান , আক্রান্ত গৃহবধুর বাড়িটি লকডাউন করা হয়েছে । বাসায় রেখেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।