ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে সড়ক দুঘর্টনায় প্রভাষক নিহত

কিশোরগঞ্জে সড়ক দুঘর্টনায় প্রভাষক নিহত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৬:০২ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০৬:২৭

কিশোরগঞ্জ সদর উপজেলার পটুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তারেরঘাট বাজার এলাকার বাসিন্দা। তিনি নীলগঞ্জ হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে করিমগঞ্জে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। পথে ওই সড়কের পটুয়াকান্দি এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. মিজানুর রহমান  জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×