ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে জেলা রেজিস্ট্রার-সাব রেজিস্ট্রারদের বিভাগীয় মতবিনিময় সভা

রংপুরে জেলা রেজিস্ট্রার-সাব রেজিস্ট্রারদের বিভাগীয় মতবিনিময় সভা
×

রংপুর অফিস

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০ | ০৮:৫৪

রেজিস্ট্রেশন অধিদপ্তরের কাঠামোগত উন্নয়ন, জনবল বৃদ্ধিসহ রেজিস্ট্রেশন সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সংগঠকরা। 

শুক্রবার রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা রেজিস্ট্রার-সাব রেজিস্ট্রাররা। 

রংপুর জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম প্রামাণিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, ময়মনসিংহের সরকার লুৎফুল কবির, সিরাজগঞ্জের আবুল কালাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, গাজীপুরের অহিদুল ইসলামসহ অন্যরা। 

সভায় রেজিস্ট্রেশন অধিদপ্তরের সার্বিক উন্নয়নে সাবিকুন-লুৎফুল-অহিদ-রমজান-মাইকেল পরিষদকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

×