পার্কে অসামাজিক কাজ, ১০ জনকে জেল-জরিমানা
আটক ব্যক্তিরা। ছবি: সমকাল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:২৪
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বিনোদন পার্কে অসামাজিক কাজ করার দায়ে ১০ নারী ও পুরুষকে জেল এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ওই পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পার্কে অসামাজিক কাজ চালিয়ে আসছে পার্ক কর্তৃপক্ষ। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশ পার্কের বিভিন্ন আবাসিক রুমে অভিযান চালিয়ে ৫ জোড়া নারী-পুরুষকে আটক করে। পরে আটক ৫ পুরুষকে ৭ দিনের জেল ও ৫ নারীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।