ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক
×

ছবি- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৬:৪০

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রাত ৯টার দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে নাঙ্গলকোটের  হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুই ট্রেনের সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×