ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ৮ মে প্রস্তুতিসভা করবে নির্বাচন কমিশন

খুলনায় ৮ মে প্রস্তুতিসভা করবে নির্বাচন কমিশন
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৩ | ১২:২৮ | আপডেট: ০৩ মে ২০২৩ | ১২:২৮

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে আগামী ৮ মে প্রস্তুতিমূলক সভা করবে নির্বাচন কমিশন। সভায় যোগ দিতে আগামী ৭ মে খুলনায় আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও কমিশনার বেগম রাশেদা সুলতানা।

বুধবার খুলনার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রস্তুতিসভা সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন থেকে এসেছে।

কমিশনের ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৮ মে সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×