ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশ ভয়ানক অবস্থায় রয়েছে: জি এম কাদের

দেশ ভয়ানক অবস্থায় রয়েছে: জি এম কাদের
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৬:১৭ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৬:১৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে। সরকারের কাছে বিদেশি মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংকগুলো খালি, মুদ্রাস্ফীতি হচ্ছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

রোববার মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, সরকার একের পর এক মেগা প্রজেক্ট দিচ্ছে চুরির জন্য। এদিকে বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না। স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিল। যুদ্ধ করেননি, এমন অনেকের নাম মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জানে আলম হাওলাদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

আরও পড়ুন

×