পথশিশুদের সংগঠন নগরফুলের ত্রাণ বিতরণ
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৯:২৫
সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন নগরফুল চার ধাপে যে কোনো দুর্যোগ মোকাবিলায় কাজ করে। চলমান ফেনীর বন্যায় শুরুতেই চট্টগ্রামের সম্মিলিত সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও নিয়মিত বিভিন্ন বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে তারা। এরই মধ্যে ফেনীতে ৫০০ পরিবার, মিরসরাইয়ে ৩০০ পরিবার ও লক্ষ্মীপুরে ২০০ পরিবারের মাঝে ত্রাণ-সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটি।
নগরফুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়েজিদ সুমন জানান, বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৮ জন চিকিৎসকের সমন্বয়ে একাধিক মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ প্রস্তুত করে রেখেছে নগরফুল। বন্যাদুর্গত সব জেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। বন্যা-পরবর্তী পুনর্বাসনের প্রস্তুতিও তাদের আছে। সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করছে নগরফুল।
মানবিক এই কার্যক্রমে সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সংগঠনগুলোর পাশাপাশি অংশগ্রহণ করছেন আফফান তৈয়ব, ফেরদৌসী শান্তা, লুবাবা ফেরদৌসী সাইকা, আবিদ বিন ইসলাম, তাহের আল বোখারিসহ নগরফুলের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা।
- বিষয় :
- ত্রাণ বিতরণ
- চট্টগ্রাম