ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে মানহানি মামলায় খালাস তারেক রহমান

হবিগঞ্জে মানহানি মামলায় খালাস তারেক রহমান
×

তারেক রহমান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৬

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আবদুল আলীম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ আনেন হবিগঞ্জের ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি মানহানির মামলা করেন। দীর্ঘ ১০ বছর ধরে মামলাটি আইনিভাবে মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না; যে কারণে রায় আমাদের পক্ষে এসেছে। আমরা মনে করি, তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ওই ছাত্রলীগ নেতা মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেছিলেন।

আদালতের পেশকার তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না। প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করেননি তিনি। সে জন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দেন।

আরও পড়ুন

×