সিরাজগঞ্জে অবৈধ বিদেশি সিগারেট জব্দ
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ০২:৩৮
সিরাজগঞ্জের হাটিকুমরুল বাজারে অনুমোদনহীন বিদেশি সিগারেট বিক্রির দায়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন ভূঞা এ জরিমানা করেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।
দ্বন্দ্ব প্রাপ্তরা হলেন- হাটিকুমরুল বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান, আরিফ, কাউসার ও রুবেল। এসময় জব্দকৃত সিগারেট পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন সিরাজগঞ্জ র্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মিরাজের নেতৃত্বে র্যাব-১২’র দল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, জনস্বার্থে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ১৭ জানুয়ারি সিরাজগঞ্জ রোডে কয়েক লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় পাঁচ বিক্রেতাকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার জিন্নাতুল আরা। সংবাদ বিজ্ঞপ্তি