ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

কক্সবাজারে পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু
×

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০২:১৪

কক্সবাজার শহরের কলাতলীতে এলপি গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম নামে আহত ব্যক্তি গতকাল মঙ্গলবার ভোরে মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই সলিম উল্লাহ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানিয়েছেন, আগুনে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে, এ ঘটনায় প্রথম মারা যাওয়া অটোরিকশা চালক আবু তাহেরকে গতকাল সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। গত রোববার দুপুরের অগ্নিকাণ্ডে দ্বগ্ধ আবু তাহের তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়।

বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িসহ নানা প্রতিষ্ঠানে। আগুনে ৩০টির মতো গাড়ি, চারটি বাড়িসহ নানা অবকাঠামো পুড়ে যায়। আগুনে দগ্ধসহ আহত হন ১৫ জন। এর মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি করা হয়।

আগুনের ঘটনায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহিদুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। আগুনের ঘটনায় গত রোববার রাতে পাম্প মালিক নুরুল আলমের বিরুদ্ধে মামলা করে বিস্ফোরণ অধিদপ্তর।

আরও পড়ুন

×