ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৪

কুমিল্লায় পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিশু দুটি কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে খেলছিল যমজ বোন জুনাইরা ও তাসলিমা। এক সময় তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে দুই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরুড়া থানার ওসি নাজমুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×