ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সাচিং প্রু

অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সাচিং প্রু
×

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫২

কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, মাদক সমস্যা, সীমান্ত অপরাধ ও রোহিঙ্গাকেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গতকাল শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পারস্পরিক ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা উল্লেখ করে মাস্টারপ্ল্যান অনুযায়ী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

এ ছাড়া কক্সবাজারের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

আরও পড়ুন

×