ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
×

বিমানবন্দর এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণকাজ পরিদর্শনে সিটি মেয়র শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৫

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করেছে সিটি করপোরেশন। শিগগিরই এটি উদ্বোধনের মাধ্যমে নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। সম্প্রতি বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন এ কথা বলেন। 

মেয়র বলেন, ‘চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও বিকল্প যাতায়াতব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই সাইকেল চলাচলের জন্য পৃথক লেন করা হচ্ছে।’

আরও পড়ুন

×