ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন
×

ছবি: আইএফআইসি ব্যাংকের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৮

গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসির একটি নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথটির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক মুহাম্মদ মনজুরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এছাড়া আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই এটিএম বুথ চালুর ফলে মিরপুরের বড়বাগ ও এর আশপাশের এলাকার গ্রাহকরা খুব সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড অ্যাক্টিভ করা এবং পিন পরিবর্তনসহ এটিএম-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই ব্যাংকটি দেশের বিভিন্ন স্থানে এই ব্যাংকিং সেবা সম্প্রসারণ করছে।

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারা দেশে ১ হাজার ৪০০-এর বেশি শাখা ও উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×