ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরায় মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে নিহত ১
×

ফাইল ছবি

 সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:০৯

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে অমিত দেবনাথ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০ টার সময় এ ঘটনাটি ঘটে।

নিহত অমিত দেবনাথ সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি গ্রামের জগেন্দ্র দেবনাথের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোরর্শেদ জানান, অমিত দেবনাথ মোটরসাইকেল ভাড়া করে খলিষখালি থেকে সাতক্ষীরা আসছিলেন। পাটকেলঘাটা বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে নছিমনের ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়ে যান।

তিনি আরো জানান, স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×