ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তাড়াশে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

তাড়াশে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
×

তাড়াশের সরকারি জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে-সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:২৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:৩২

সিরাজগঞ্জের তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার দুপুরে তাড়াশের ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

মো.ওবায়দুল্লাহ বলেন,‘সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকার ওই  জায়গায় স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর যাবৎ দখল করে সেখানে তারা বসতবাড়ি, দোকান পাট নির্মাণ করে ভোগ করে আসছিল। সরকারি ওই সম্পত্তি  রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’ 

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন প্রমুখ। 

আরও পড়ুন

×