নওগাঁয় ট্রাক্টরের চাপায় বৃদ্ধা নিহত
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০২:১৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০২:২০
নওগাঁর বদলগাছীতে ট্রাক্টরের চাপায় আঞ্জুয়ারা বেগম(৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুয়ারা বেগম গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী।
বদলগাছী থানার ওসি চৌধূরী জোবায়ের আহামেদ বলেন, ‘আঞ্জুয়ারা বেগম বাড়ির পাশের রাস্তায় ধান শুকানোর জন্য বস্তা নিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ইট বোঝায় ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’
তিনি আরো বলেন,‘লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
- বিষয় :
- ট্রাক্টর
- বৃদ্ধা নিহত