ঠাকুরগাঁওয়ে অন্যরকম এক গুচ্ছগ্রাম উদ্বোধন
তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের জীবন-মান উন্নয়নে নির্মিত গুচ্ছগ্রাম ‘উত্তরণ’ এর উদ্বোধন-সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৩:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৪:৪৭
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া এলাকায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের জীবন-মান উন্নয়নে নির্মিত গুচ্ছগ্রাম ‘উত্তরণ’ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে এ গুচ্ছগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
উদ্বোধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, উপজেলা ভূমি কর্মকর্তা বহ্নি শিখা আশা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, প্রকল্প কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, সদর থানার ওসি (অপারেশন) গোলাম মর্তূজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় ৯২ শতক জমিতে তিন লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে ২০টি তৃতীয় লিঙ্গ পরিবারকে গুচ্ছগ্রামের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। পরবর্তীতে আরও ৪০জন তৃতীয় লিঙ্গের বাসস্থানের ব্যবস্থা করা হবে। তাদের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহে পুকুর খনন, পার্লার স্থাপন, গবাদি পশু পালনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
- বিষয় :
- তৃতীয় লিঙ্গ
- উত্তরণ
- গুচ্ছগ্রাম