ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার দেবীদ্বারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
×

বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৪:০১

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর কোরের পাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মিরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে সড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবীদ্বার থানা পুলিশকে সংবাদ দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মাথায় ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে । মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×