সেই মুন্নার বিচার চাইলেন বাবা
মুন্না ভক্ত
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৮:৪০
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একাধিক মৃত তরুণীর শরীরে শুক্রাণু পাওয়া ডোম মুন্নার বিচার চাইলেন তার বাবা। সে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার জুরান মোল্লারপাড়া এলাকার দুলাল ভক্তের ছেলে।
এর আগে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুলাল ভক্ত জানান, মুন্না গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে ঢাকায় কাজে চলে যায়। এর পর মুন্নার মামা যতন কুমার লালের সঙ্গে প্রায় দেড় বছর ধরে কাজ করছিল। সে তার মামার বাসাতেই থাকত। শুক্রবার স্থানীয়দের মুখে মুখে ছেলের অপকর্মের কথা শোনা যায়। এই অন্যায়ের সঠিক বিচার চান তিনি।
স্থানীয় বাসিন্দা স্বপন ভক্ত বলেন, মুন্নার কথাবার্তা, আচার-আচরণ আগে থেকেই খুব খারাপ ছিল। সে মাঝেমধ্যে নেশা করত।